1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
যুবলীগ নেতাকে হত্যাচেষ্টা

কুসিকের কাউন্সিলর সাইফুল বরখাস্ত

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ মার্চ, ২০২১ ১:১৯ am

কুমিল্লায় রোকন উদ্দিন রুকন নামে এক যুবলীগ নেতাকে গাড়িচাপা দিয়ে হত্যাচেষ্টার ঘটনায় কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) ১৫নং ওয়ার্ডের কাউন্সিলর সাইফুল বিন জলিলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার স্থানীয় সরকার বিভাগের উপসচিব নুমেরী জামান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি সংশ্লিষ্টদের জানানো হয়।

সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মো. মনিরুল হক সাক্কু। তিনি বলেন, স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনটি আমাদের অফিসে এসে পৌঁছেছে। তবে আমি মিটিংয়ে থাকায় সেটি এখনো দেখতে পারিনি। বুধবার প্রজ্ঞাপনটি দেখে এরপর বিস্তারিত বলতে পারব।

উল্লেখ্য, গত শুক্রবার বিকালে সংখ্যালঘুদের বাড়িঘরে হামলার প্রতিবাদে যুবলীগ নেতা রোকনের নেতৃত্বে একটি মিছিল বের হয় চকবাজার এলাকায়। এ সময় এলাকায় আধিপত্য বিস্তার ও রাজনৈতিক বিরোধের জের ধরে বিপরীত দিক থেকে গাড়ি নিয়ে এসে কাউন্সিলর সাইফুল যুবলীগ নেতা রোকনকে চাপা দেন। এতে তার বাম পা ভেঙে যায় এবং ডান পা গুরুতর জখম হয়। এ ঘটনার সময় কোমর থেকে পিস্তল বের করে ফাঁকা গুলিও চালান তিনি।

ওই রাতেই এ ঘটনায় অভিযুক্ত সাইফুলসহ আটজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেন আহত রোকন। ওই মামলায় বর্তমানে কারাগারে রয়েছেন অভিযুক্ত সাইফুল।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ