কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় ৮ম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণ মামলায় ইয়াসিন মোল্লা নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় তাকে দেড় লাখ টাকা জরিমানাও করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় কুষ্টিয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০-এর ৯(১) ধারায় আদালতে আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি ইয়াসিন মোল্লা ঝিনাইদহ জেলার সদর উপজেলার খাজুরা এলাকার মৃত ইসাহাক মোল্লার ছেলে।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী কুষ্টিয়া জজকোর্টের পিপি (নারী ও শিশু) অ্যাডভোকেট আবদুল হালিম রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১৫ সেপ্টেম্বর কুষ্টিয়ার ভেড়ামারার মাফের আলী মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ওই ছাত্রীকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায় ইয়াসিন মোল্লা।
এ ঘটনায় স্কুলছাত্রীর মা বাদী হয়ে ২১ সেপ্টেম্বর ভেড়ামারা থানায় মামলা করেন। ভেড়ামারা থানা পুলিশ তদন্ত শেষে ২০১৯ সালের ৩০ অক্টোবর ইয়াসিন মোল্লাকে একমাত্র অভিযুক্ত করে আদালতে চার্জশিট প্রদান করেন। তবে আসামি ইয়াসিন মোল্লা পলাতক রয়েছেন।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051