কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় প্রকাশ্য দিবালোকে এক দম্পতি ও তাদের শিশু সন্তানকে গুলি করেছে এক দুর্বৃত্ত। এতে গৃহবধূ ও তার সন্তান নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন তার স্বামী। শহরের কাস্টম মোড় এলাকায় রোববার দুপুর পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। হত্যাকাণ্ডে জড়িত যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।
কুষ্টিয়া মডেল থানার ওসি সাব্বিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শহরের কাস্টম মোড় এলাকায় দম্পতি ও তাদের শিশু সন্তানকে গুলি করেছে এক দুর্বৃত্ত। এতে ঘটনাস্থলেই গৃহবধূ নিহত হন। হাসপাতালে নেওয়ার পর তার শিশু সন্তানটিও মারা যায়। গুরুতর আহত অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি বলেন, নিহিত ওই স্বামীর অবস্থা আশঙ্কাজনক। তিনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন। পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, ঘটনার পরই স্থানীয় জনতা অভিযুক্তকে আটকে করে পুলিশে সোপর্দ করেছে। হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। পরে বিস্তারিত জানানো হবে।
ভিন্নবার্তা ডটকম/এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051