কুষ্টিয়ার মধুপুরে রডবোঝাই ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সাতক্ষীরা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক শফিউল আজম ও তার মামাতো ভাই এনামুল ইসলাম নিহত হয়েছেন।
বুধবার সকাল ৭টার সময় কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের মধুপুর কলার হাটের সন্নিকটে এ দুর্ঘটনা ঘটে।
শফিউল আজম কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের খয়েরপুর বাজারপাড়া এলাকার মৃত ফজলুল হকের ছেলে এবং এনামুল ইসলাম একই ইউনিয়নের চরপাড়া এলাকার আব্দুল গনি মণ্ডলের ছেলে।
কুষ্টিয়া হাইওয়ে পুলিশের এসআই আব্দুল খালেক জানান, সকাল ৭টার দিকে দুজন মোটরসাইকেলে ঝিনাইদহ থেকে কুষ্টিয়ায় যাচ্ছিলেন।
পথিমধ্যে মধুপুর কলার হাটের কাছে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি রডবোঝাই লং ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক এনামুল ইসলামের মৃত্যু হয়। এ সময় স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় শফিউল আজমকে দ্রুত উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে পরে তিনিও মারা যান।
ভিন্নবার্তা ডটকম/এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051