কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদ ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে সৈয়দপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, সৈয়দপুর উপজেলা শাখা।
আজ রোববার সন্ধ্যায় শহরের জিআরপি মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মদিনা মোড়ে এক পথসভায় মিলিত হয়।
এতে বক্তব্য রাখেন, যুবলীগের আহবায়ক দিলনেওয়াজ খান, যুগ্ম আহবায়ক আসাদুল ইসলাম আসাদ, মোস্তফা ফিরোজ, সদস্য আরিফুল আনোয়ার সুমন, গোলাম রোবায়েত মিন্টু, সাবেক ছাত্রলীগ নেতা শেখ সোহাগ, নজির হোসেন প্রমুখ।
বক্তারা অভিযোগ করে বলেন, স্বাধীনতার পরাজিত শক্তি রাতের আধারে কুষ্টিয়ায় জাতির পিতার নির্মাণাধিন ভাস্কর্য ভাঙচুর করেছে। ওই ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তারা।
ভিন্নবার্তা ডটকম/প্রতিনিধি/এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051