1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

কুরআন ছাড়া অন্য কোন সংবিধান মানুষের কল্যাণ দিতে পারবে না: মুফতি আমীর হামজা

মাহবুব আলম, লালমোহন (ভোলা) প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ ১২:৫৩ pm

ভোলার লালমোহন গজারিয়া যুব তাফসির কমিটির উদ্যোগে প্রায় দেড় যুগ পর অনুষ্ঠিত হল দুইদিন ব্যাপী ঐতিহাসিক তাফসির মাহফিল। গজারিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে ১০ ও ১১ ফেব্রুয়ারী অনুষ্ঠিত এ মাহফিলে প্রধান মুফাচ্ছির হিসেবে তাফসির করেন জনপ্রিয় মুফাচ্ছির হাফেজ মাওলানা মুফতি আমীর হামজা। সভাপতিত্ব করেন প্রফেসর ডঃ মুহাম্মদ অলীউল্লাহ,শিক্ষা,প্রশিক্ষন ও গবেষণা কেন্দ্রের ডীন, ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়। এছাড়াও তাফসির করেন মুফতি মাওলানা ফজলুল করিম, ডঃ কামরুল ইসলাম শাহীন, মাওলানা রুহুল আমিন, মাওলানা মহিউদ্দীন হেলালী, মাওলানা আব্দুল হক। আমন্ত্রিত প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, ছয়বারের নির্বাচিত সাবেক এমপি মেজর( অব:) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) এর সুযোগ্য জেষ্ঠ সন্তান শাহরুখ হাফিজ। চরফ্যাশন – মনপুরা আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী সাবেক ভোলা জেলা আমীর অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল, লালমোহন বিএনপির সদস্যসচিব শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত উপজেলা জামায়াতের আমীর মাওঃ আবদুল হক প্রমুখ। উল্লেখ্য যে, গত দেড় যুগ ধরে গজারিয়া ঐতিহাসিক যুব তাফসির কমিটির এই মাহফিল অনুষ্ঠিত করতে দেয়া হয়নি। এছাড়াও লালমোহনে মুফতি আমীর হামজাকে আসতে বাঁধা দেয়া হয়েছে।ফলে লালমোহনের এই অঞ্চলে মুফতি আমীর হামজাকে নিয়ে অন্যরকম কৌতুহল তৈরি হয়েছে। আজকের গজারিয়া যুব তাফসির মাহফিলের মাধ্যমে এই প্রত্যাশা পূরণ হয়েছে। মাহফিলে মুফতি আমীর হামজা পবিত্র কুরআন ও হাদিসের আলোকে বলেন, পবিত্র কুরআন ছাড়া অন্য কোন মত পথে মানুষের কল্যান হতে পারে না।ভবিষ্যতেও সম্ভব নয়। তাই বাংলাদেশে আল কোরআনকে সংবিধান হিসেবে গ্রহণ করার লক্ষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি তিনি হুশিয়ার করে বলেন অতীতে যারা দেশ চালিয়েছেন তাদের অপরাধের কারণে যে করুন পরিনতি হয়েছে। ভবিষ্যতে যারা দেশ চালাবেন তারাও যদি একই আচরণ করেন তাদেরও একই পরিনতির জন্য অপেক্ষা করতে হবে।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ