কুয়েতের আমির শেখ ছাবাহ আল আহমদ আল জাবেরের মৃত্যুতে কাতারে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি।
তিনি কুয়েতের আমিরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানান। কাতার আমিরের কার্যালয় থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শোক পালনকালে তিনদিন কাতারের রাষ্ট্রীয় পতাকা অর্ধনমিত থাকবে। কাতারে রাষ্ট্রীয় টেলিভিশনসহ সব টেলিভিশনে অনুষ্ঠানমালা প্রচার বন্ধ করে কোরআন তেলোয়াত সম্প্রচার শুরু হয়েছে।
উল্লেখ্য, মঙ্গলবার বিকেলে কুয়েতের দেওয়ানে আমিরের মৃত্যুসংবাদ ঘোষণা করা হয়। ৯১ বছর বয়সে কুয়েতের আমির মৃত্যুবরণ করেন। ২০১৬ সাল থেকে তিনি কুয়েতের আমির হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051