1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

কুমিল্লা-৭ আসনে জাপা প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১ ৭:৫২ am

কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের উপ-নির্বাচনে জাতীয় পার্টির (জাপা) মনোনীত প্রার্থী দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক লুৎফুর রেজা খোকন তার মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য আবেদন করেছেন।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) জেলা রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা বরাবর তিনি এ আবেদন করেছেন।

তবে তার এদিকে মুঠোফোন বন্ধ থাকায় কোনো মন্তব্য জানা সম্ভব হয়নি।
জেলা রিটার্নিং ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দুলাল তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগামী ১৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন হলেও বৃহস্পতিবার জাতীয় পার্টির মনোনীত প্রার্থী লুৎফুর রেজা খোকন তার মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেছেন।

জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) মনোনয়ন পত্র যাচাই-বাছাই শেষে আওয়ামী লীগের প্রার্থী ডা. প্রাণ গোপাল দত্ত , জাপার লুৎফুর রেজা খোকন, ন্যাপের মো. মনিরুল ইসলামের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। এছাড়া স্বতস্ত্র প্রার্থী মাওলানা সালেহ সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিল করা হয়।

তফসিল মোতাবেক প্রতীক বরাদ্দ করা হবে আগামী ২০ সেপ্টেম্বর। ৭ অক্টোবর ওই আসনে ইভিএমে ভোট গ্রহণ করা হবে।

গত ৩০ জুলাই চান্দিনা থেকে পাঁচবার নির্বাচিত এমপি ও সাবেক ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. আলী আশরাফের মৃত্যুতে কুমিল্লা-৭ (চান্দিনা) সংসদীয় আসনটি শূন্য হয়।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ