1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

কুমিল্লা-৭ আসনে উপ-নির্বাচন ৭ অক্টোবর

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১ ৭:১৩ pm

আগামী ৭ অক্টোবর কুমিল্লা-৭ (চান্দিনা) সংসদীয় আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার নির্বাচন কমিশনের কমিশন সভা শেষে ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার নির্বাচনের এ তফসিল ঘোষণা করেন।

তিনি বলেন, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৩ সেপ্টেম্বর সোমবার। মনোনয়পত্র যাচাই-বাছাই ১৪ সেপ্টেম্বর মঙ্গলবার এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৯ সেপ্টেম্বর রোববার। আর প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২০ সেপ্টেম্বর সোমবার।

গত ৩০ জুলাই বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক, সাবেক ডেপুটি স্পিকার এবং কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য অধ্যাপক মো. আলী আশরাফ মারা যান। ফলে কুমিল্লা-৭ (চান্দিনা) আসনটি শূন্য হয়ে যায়।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ