কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার বুড়িচংয়ে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন।
শনিবার রাত ১০টার দিকে বুড়িচং উপজেলার কুমিল্লা-সিলেট মহাসড়কের ময়নামতি কাঁটা জাঙ্গাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— কুমিল্লা সিটির আদর্শ সদর উপজেলার রত্নবতী এলাকার বাসিন্দা সিএনজি আরোহী সাইদ হোসেন (৫০) তার স্ত্রী রুমি আক্তার (৪০)। এ ঘটনায় আহত সিএনজিচালিত অটোরিকশা চালকের অবস্থা আশংকাজনক।
জানা যায়, নিহতদের লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে ময়নাতদন্তের জন্য। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
ময়নামতি হাইওয়ে ক্রসিং পুলিশের এসআই আবদুল করিম গণমাধ্যমকে বলেন, ঘটনাস্থলে সিএনজির দুই যাত্রী নিহত ও বাকি যাত্রীরা আহত হয়। বাসটি আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
ভিন্নবার্তা ডটকম/এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051