কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় সবজীবাহী কাভার্ডভ্যানচাপায় অটোরিকশাচালকসহ দুজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন একজন। বুধবার সকাল সোয়া ৮টার দিকে উপজেলার সুয়াগাজী বাটপারা মোরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার বাটপারা গ্রামের হানিছ মিয়ার ছেলে মো. জামিন মিয়া ও একই গ্রামের লাল মিয়ার ছেলে অটোরিকশাচালক ফুজাল মিয়া।
সদর দক্ষিণ উপজেলা থানার ওসি দেবাশীষ চৌধুরী জানান, চট্টগ্রাম থেকে কাভার্ডভ্যানটি কুমিল্লায় যাচ্ছিল। পথে উপজেলার সুয়াগাজী বাটপারা মোরে ওই অটোরিকশাকে চাপা দেয় কাভার্ডভ্যানটি।
এতে ঘটনাস্থলে অটোরিকশাচালক ও এক পথচারী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন একজন। তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে বলে জানান ওসি।
ভিন্নবার্তা ডটকম/এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051