1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

কুমিল্লায় আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২০ ১:০২ pm

কুমিল্লায় জিল্লুর রহমান (৪৫) নামে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার (১১ নভেম্বর) সকালে কুমিল্লা সিটি করপোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডের পুরাতন বাজার এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত জিল্লুর রহমান ওই এলাকার মৃত মোখলেছুর রহমানের পুত্র। তিনি ২০১৬ সালে ওই ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, তিন পুত্র ও এক কন্যার জনক জিল্লুর রহমানের স্ত্রী জাহানারা বেগম পার্শ্ববর্তী তারাপাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। প্রতিদিনের মতো আজ বুধবার সকাল ৮টার দিকে জিল্লুর রহমান তাঁর স্ত্রীকে পৌঁছে দেয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে রাস্তায় অপেক্ষা করছিলেন। এ সময় তিন-চারটি মোটরসাইকেলে হেলমেট পরিহিত অজ্ঞাত দুর্বৃত্তরা এসে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে চলে যায়। খবর পেয়ে স্থানীয়রা এসে তাঁকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়ে দেখা যায়, মর্গের সামনে নিথর বসে আছেন জিল্লুর রহমানের স্ত্রী জাহানারা বেগম। তাঁর চোখ বেয়ে পানি পড়ছে। যেন অধিক শোকে পাথর হয়ে যাওয়ার মতো অবস্থা। পাশেই বুক চাপড়ে চিৎকার করছেন তাঁর বড় পুত্র। তার ‘বাবা-বাবা’ চিৎকারে সেখানে এক হৃদয়বিদারক পরিবেশ তৈরি হয়েছে।

হাসপাতালে উপস্থিত জিল্লুরের চাচাতো ভাই কাউসার জানান, সকালে লোকজনের চিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে দেখি জিল্লুর ভাই রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে আছেন। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে আসি। কিন্তু বাঁচানো সম্ভব হয়নি।

কুমিল্লা সিটি করপোরেশনের ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এমদাদুল হাসান জানান, খবর পেয়ে আমরা মেডিক্যাল কলেজ হাসপাতালে ছুটে এসেছি। জিল্লুর রহমানের এমন মৃত্যু মেনে নেওয়া যায় না। দীর্ঘদিন ধরে তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। হত্যায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

সদর দক্ষিণ মডেল থানার ওসি নজরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ