1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

কুমিল্লায় বিএনপি-জামায়াত সংঘর্ষ, হামলা ভাঙচুর

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫ ১১:৩২ pm

কুমিল্লার চৌদ্দগ্রামে বিএনপি ও জামায়াতের সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উপজেলার জগন্নাথদিঘির পাড়ে শহীদ আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ কার্যালয় ও পাঁচটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে।

এ খবর উপজেলায় ছড়িয়ে পড়লে কালিকাপুর ইউনিয়নের রাজার বাজার ইসলামী পাঠাগার ভাঙচুর করা হয়। এ ঘটনায় আহত হয়েছেন উভয়পক্ষের অন্তত ১০ জন।

ভাঙচুরের ঘটনায় বিএনপি ও জামায়াত একে-অপরকে দোষারোপ করছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে বলে সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় জানান চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ।

এ ঘটনায় সোমবার বিকেলে উপজেলা বিএনপি জগন্নাথদিঘি ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ও কালিকাপুর ইউনিয়নের রাজার বাজারে জামায়াত ইসলামী বিক্ষোভ মিছিল করে।

জানা গেছে, রোববার জগন্নাথদিঘি ইউনিয়নের বিজয়করা পূর্ব পাড়ার আরব হোসেন রাজু নামের বিএনপির এক সমর্থক ফেসবুক পোস্ট ও রোববার বিকেলে স্বেচ্ছাসেবক দলের কর্মী সভায় উসকানিমূলক বক্তব্যের প্রতিবাদে সন্ধ্যায় জগন্নাথদিঘির পাড়ে জামায়াত সমর্থকরা শহীদ জিয়া স্মৃতি সংসদে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে কথা বলতে যান।

এসময় উপজেলা ছাত্রদলের সহসভাপতি সাইফুল ইসলাম রাশেদের নেতৃত্বে কয়েকজন জামায়াত সমর্থকের ওপর চড়াও হন। এর প্রতিবাদে জামায়াত সমর্থকরা তাদের ওপর হামলা করলে রফিক মেম্বার, তপনসহ আট-১০ জন আহত হন। এসময় বিএনপির কর্মী-সমর্থকদের পাঁচটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। একই সময় বিএনপির সমর্থক আরব হোসেন রাজুর বাড়িতে হামলা করা হয়। পরে উপজেলা ছাত্রদল নেতা আবীর আবদুল্লাহর নেতৃত্বে নেতাকর্মীরা জামায়াত কর্মী ইসমাইল হোসেনকে কুপিয়ে জখম করেন। আহতদের অধিকাংশই বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

জগন্নাথে হামলার প্রতিবাদে উজিরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা খালেদ সাইফুল্লাহর নেতৃত্বে একটি গ্রুপ রাজার বাজার ইসলামী পাঠাগার ভাঙচুর করে।

উপজেলা জামায়াতের সেক্রেটারি মু. বেলাল হোসাইন বলেন, ছাত্রদলের হামলায় জামায়াত সমর্থক ইসমাইল হোসেন আহত হয়েছেন। এছাড়া তারা কালিকাপুর ইউনিয়নের রাজার বাজার ইসলামী পাঠাগার ভাঙচুর করেছেন।

চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম রাজু বলেন, আমরা স্বাধীনভাবে নির্বাচনী প্রচারণা করছি। কিছু দুর্বৃত্ত সার্বিক পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে। রোববার রাতে জামায়াতের নেতাকর্মীদের হামলায় আমাদের আট-১০ জন আহত হয়েছেন।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ সোমবার সন্ধ্যায় বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এখনো পুলিশ ঘটনাস্থলে রয়েছে। কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ