1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

কুড়িগ্রাম-৪ আসনে এমপি প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তাকের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬ ৩:৩৪ pm

মোস্তাফিজুর রহমান তারা, রৌমারী (কুড়িগ্রাম) : কুড়িগ্রাম-৪ (রৌমারী–রাজিবপুর) সংসদীয় আসনের এমপি প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তাকের সঙ্গে রাজিবপুর ও রৌমারীর সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার ২০ জানুয়ারী সকাল ১১টা ৩০ মিনিটে রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নে আহাম্মদিয়া হাসপাতাল মিলনায়তনে আয়োজিত এ মতবিনিময় সভায় রৌমারী ও রাজিবপুরের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রায় অর্ধশত সাংবাদিক উপস্থিত ছিলেন।

সভায় সাংবাদিকদের উদ্দেশ্যে মোস্তাফিজুর রহমান মোস্তাক বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা, আইনশৃঙ্খলা রক্ষা এবং মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে সাংবাদিকদের সজাগ ও সচেতন ভূমিকা পালন করতে হবে। কোনো সন্ত্রাসী গোষ্ঠী, দল কিংবা গোষ্ঠী যেন পেশিশক্তি ব্যবহার করে আগামী ৫ আগস্ট ও জুলাইয়ের গণঅভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করতে না পারে—সে বিষয়ে কলমের লেখনীর মাধ্যমে সাংবাদিকদের সোচ্চার থাকতে হবে।
তিনি আরও বলেন, সাংবাদিকতা কোনো ব্যক্তি বা দলের পক্ষে নয়, বরং সত্য ও ন্যায়ের পক্ষে। সাংবাদিকতার নৈতিকতা বজায় রেখে আইনের শাসন প্রতিষ্ঠায় গণমাধ্যমকে বলিষ্ঠ কণ্ঠস্বর হিসেবে ভূমিকা রাখতে হবে। লেখনীর মাধ্যমে অন্যায়, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে হবে।
মতবিনিময় সভায় তিনি জানান, দেশে প্রকৃত গণতন্ত্র ফিরিয়ে আনা ও ইসলামী রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। দেশে কোনো ধরনের সন্ত্রাস, চাঁদাবাজি ও অবাধ মাদক ব্যবসা জামায়াতে ইসলামী কখনোই মেনে নেবে না বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি বলেন, জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করা, ন্যায়ভিত্তিক সমাজ গঠন এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সাংবাদিকদের সহযোগিতা অপরিহার্য। সাংবাদিকরা যদি সত্য প্রকাশে আপসহীন থাকেন, তাহলে দেশ থেকে অন্যায় ও অনিয়ম দূর করা সম্ভব হবে।

মতবিনিময় সভা শেষে উপস্থিত সাংবাদিকরা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পেশাদার সাংবাদিকতার ভূমিকা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ