1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক কমিটির ৫ নক্ষত্র

মোস্তাফিজুর রহমান তারা,রৌমারী কুড়িগ্রাম থেকেঃ
  • প্রকাশের সময় : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫ ১১:৫৪ am

কুড়িগ্রামের ৯টি উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আহবায়ক কমিটি গঠনে শুরু হয়েছে কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক কমিটির চুল-ছেঁড়া বিশ্লেষণ। যারা জেলা আহবায়ক কমিটিতে রয়েছেন তারা হলেন,তাসভির উল ইসলাম সাবেক সভাপতি কুড়িগ্রাম জেলা বিএনপি ও সদস্য আহবায়ক কমিটি। মোস্তাফিজুর রহমান মোস্তফা আহবায়ক কুড়িগ্রাম জেলা বিএনপি। সোহেল হোসাইন কায়কোবাদ সদস্য সচিব কুড়িগ্রাম জেলা বিএনপি, সফিকুল ইসলাম বেবু যুগ্ম আহবায়ক কুড়িগ্রাম জেলা বিএনপি, হাসিবুর রহমান হাসিব যুগ্ম আহবায়ক কুড়িগ্রাম জেলা বিএনপি।

যাদের সঠিক সুষ্ঠু ন্যায়পরায়ণ সততা ও দলের ভাবমূর্তি বজায় রাখতে ধীর স্থির ভাবে কুড়িগ্রাম জেলার ৯টি উপজেলার বিএনপিকে জনকল্যাণমুখী করে গড়ে তোলার গুরুত্বপূর্ণ দায়িত্ব তাদের উপর অর্পিত হয়েছে। যারা ভেবে চিনতে চুল-ছেঁড়া বিশ্লেষণের মাধ্যমে, স্বজন প্রীতি বন্ধুত্বপূর্ণ দৃষ্টি কোন ভুলে দলকে দেশ তথা জাতির কল্যাণে চাঁদাবাজ সন্রাস ভুমি দখল, টেন্ডার বাজ, হেলমেট বাহিনী মুক্ত, জনগণের বন্ধু হিসেবে একটি স্বচ্ছ কমিটি উপহার দেওয়াই ৫ সুপার স্টারের গুরু দায়িত্ব বলে ৯ উপজেলার মানুষ মনে প্রাণে আশাবাদী।

তবে উপজেলা কমিটি দিতে তাদের দফায় দফায় রুদ্ধদ্বার বৈঠক তৃণমুলের মানুষের মতামত মাথায় রেখে সঠিক সিদ্ধান্তে উপনীত হবেন বলে সুধী জনের মাঝে গুঞ্জন আলাপ চারিতা এলাকায় চাউর রয়েছে। এবারের কমিটি হবে অত্যান্ত মানবিক জনকল্যাণমুখী স্বচ্ছ রাজনৈতিক গুরুত্বপূর্ণ। বিগত ফেসিস্ট আওয়ামী সরকারের সারে ১৫ বছর শাসন শোষণ নির্যাতন নিপিড়ন মনে রেখে দেশ তথা জাতির মঙ্গলে লোভহীন স্বার্থহীন ভাবে দেশ সেবায় নিবেদিত কর্মি হতে হবে, নেতা হওয়া নয়। শেখ হাসিনা পালিয়েছে পরবর্তি রাজনীতি বিদরা নিঃস্বার্থভাবে দেশের মানুষের শান্তির জন্য কাজ করবে। পালাইবার জন্য নয়। এমন প্রতিপাদ্য নিয়ে কাজ করবে তাদের হাতে ন্যাস্ত হউক আগামীর দলের দায়িত্ব।
শহীদ রাষ্ট পতি জিয়াউর রহমানের দেশ প্রেম, দেশ মাতা বেগম খালেদা জিয়ার গণতন্ত্রের জন্য কারবাস নিপীড়ন নির্যাতন ভোগ,কোকোর বিগত সরকারের দুঃশাসনের রোষানলে দেশ ছাড়া ও বৈদেশের মাটিতে মৃত্যু বরণ, তারুণ্যের অহংকার তারেক রহমান ফ্যাসিস্ট সরকারের নির্যাতনে প্রায় পঙ্গুত্ব বরণ করে দেশ ত্যাগসহ অসংখ্য অমানবিক চিত্র হৃদয়ে আতঙ্ক শিহরণ জাগায়। যা ভোলার নয়। তাই রাজনৈতিক কষ্টিপাথরে পরীক্ষিত তারেক রহমানের দিকনির্দেশনা সতর্কবার্তা রাজনৈতিক শলাপরামর্শ রাজনৈতিক বিদ দের জীবনে স্মরণীয় পাথেয় হয়ে থাকার কথা।

তাই কুড়িগ্রাম জেলা বাসী ৫ তারকার মুখপানে চেয়ে স্বচ্ছ রাজনীতিতে আশার আলো দেখছে। তাজভির উল ইসলাম একজন মেধাবী রাজপথের লড়াকু যোদ্ধা, বিশিষ্ট রাজনীতিবিদ। দলের প্রতি শ্রম মেধা অর্থ সহায়তা অতুলনীয়। কুড়িগ্রাম জেলা বিএনপি যেন টিকে ছিলো তারই হাত ধরে। দলের দুদিনে দলকে আগলে রাখা এটাই যেন অভিভাবকের গুরু দায়িত্ব। তা তিনি পালন করেছন অক্ষরে অক্ষরে। মোস্তাফিজুর রহমান মোস্তফা, যেন নিজ ভুমে পরবাস, তার দীর্ঘ রাজনৈতিক জীবনে কুড়িগ্রামের মাটি তথা মানুষের সাথে অবাধ খোলামেলা সৌহার্দপূর্ণ আচরণ, রাজনীতি ব্যাবসাসহ সারা জাগানো এক নাম মোস্তাফিজুর রহমান মোস্তফা। নানা চড়াই উৎরাই ঘাতপ্রতিঘাত উপেক্ষা করে বিএনপিকে আঁকড়ে ধরে তার রাজনৈতিক জীবন চলা। তার প্রখর রাজনৈতিক বিচক্ষণতা আগামী দিনের ৯ টি উপজেলার বিএনপির আহবায়ক কমিটি গঠন সাবলীল স্বচ্ছ ও জনকল্যাণ কর হবে বলে সুধী জনের ধারনা। সোহেল হোসাইন কায়কোবাদ নব উদ্যোমী আত্মবিশ্বাসী দীর্ঘ দিনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পতাকা আঁকড়ে ধরে বিগত সরকারের দুঃশাসনের বিরুদ্ধে মিছিল মিটিং সমাবেশ সংগ্রামের মধ্য দিয়ে জেল জুলুম নির্যাতন সহ্য করে মাঠে দাড়িয়ে থাকা মানুষটিই হলেন সোহেল হোসাইন কায়কোবাদ। যিনি হাঁটি হাঁটি পাপা করে ছাত্র দল, যুবদল, ও বিএনপির পতাকা শক্ত হাতে আগলে রেখে কুড়িগ্রামের মাটিতে দলীয় নেতাকর্মিদের উজ্জীবিত করে রেখেছেন। শফিকুল ইসলাম বেবু ও হাসিবুর রহমান হাসিব, কুড়িগ্রামে সাংবাদিক জগতে ন্যায়পরায়ন ও স্বচ্ছতার দৃষ্টান্ত স্থাপনে অনন্য। সাংবাদিকতার সাথে রাজনৈতিক মতাদর্শে আকৃষ্ট ছিলেন বিএনপির নীতি আদর্শে বিশ্বাসী। তাদের দীর্ঘদিনের রাজনৈতিক পটভূমি বিএনপির আদর্শ নীতি-নৈতিকতা বিগত সরকারের দুঃশাসনের রোষানলে মাথা নয়ত করতে পারেনি। তাদের লিখ নির মাধ্যমে সাহস যুগিয়েছে। যেহেতু জাতির কাছে সাংবাদিক জাগ্রত বিবেক, সমাজের আয়না নামে খ্যাত,তাই তাদের কাছ থেকে কুড়িগ্রাম বাসী একটি চাঁদা মুক্ত স্বচ্ছ জনকল্যাণমুখী কমিটি উপহার চায়।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ