1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

কুকুরের কামড়ে আহত ১৫

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১২ আগস্ট, ২০২৩ ১১:৩৭ pm

সাতক্ষীরার দেবহাটা উপজেলায় একদিনে অন্তত ১৫ জন কুকুরের কামড়ে আহত হয়েছেন। শনিবার (১২ আগস্ট) দিনভর পারুলিয়া ও সখিপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে তারা কুকুরের আক্রমণের শিকার হন।

পারুলিয়া বাজারের একাধিক ব্যবসায়ী জানান, অসুস্থ কুকুরটি প্রথমে পারুলিয়া সাগরশাহ দীঘি এলাকা থেকে বেরিয়ে কয়েকজনকে কামড়ে জখম করে সখিপুরের দিকে যায়। সেখানেও বিভিন্ন লোককে আকস্মিক কামড়ে জখম করে। সন্ধ্যায় কুকুরটি আবারও পারুলিয়া জেলিয়াপাড়া ও শেখপাড়া এলাকায় ঢুকে কয়েকজনকে কামড়ে আহত করে। এ ঘটনায় গোটা এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সাকিব হাসান বাঁধন জাগো নিউজকে জানান, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ১৫ জন কুকুরের কামড়ে আহত রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে সাতজনকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ