জয়নাল আবেদীন হিরো, নীলফামারী: সিলিং ফ্যানের সুইচ অন করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে হয়ে প্রাণ হারালো দশ বছরের শিশু লিমন মিয়া। মঙ্গলবার ৮ জুন বিকাল ৪টার দিকে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলার মাগুড়া ইউনিয়নে উত্তর শিঙ্গেরগাড়ী গ্রামে। নিহত শিশু ওই গ্রামের আলমগীর হোসেনের ছেলে।
পারিবারিক সুত্র মতে ঘরের ভেতর খেলা করার সময় লিমন ঘেমে যায়। সে ঘরের সিলিং ফ্যান চালু করার জন্য সুইচ অন করতে গেলে বিদ্যুতায়িত হয়ে ছিটকে পড়ে জ্ঞান হারিয়ে ফেলে। তাঁকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে। কিশোরীগঞ্জ থানার ওসি আব্দুল আউয়াল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ভিন্নবার্তা ডটকম/এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051