কিশোরগঞ্জ পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী মোঃ ইসরাইল মিঞা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা বিএনপি কার্যালয়ে সাংবাদিকদের উপস্থিতিতে এ ইশতেহার প্রকাশ করেন।
এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম, সহ-সভাপতি আমিরুজ্জামান, রুহুল হুসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল, সাংগঠনিক সম্পাদক মোঃ নাজমুল ইসলাম, বিএনপি নেতা জাহাঙ্গীর মোল্লা ও সাংবাদিক শেখ মাসুদ ইকবাল প্রমুখ উপস্থিত ছিলেন।
নির্বাচনী ইশতেহারে তিনি বলেন, পৌরসভার রাস্তাঘাট, ড্রেইন, কালভার্ট সংস্কার, সোডিয়াম লাইট স্থাপন, কিশোরগঞ্জবাসীর স্বপ্নের নরসুন্দা লেকের সৌন্দর্য বর্ধনসহ আধুনিক পৌরসভায় রূপান্তরিত করা হবে।
ভিন্নবার্তা ডটকম/ প্রতিনিধি /এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051