আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে,নীলফামারী কিশোরগঞ্জ সদর ইউপির কেশবা ২নং ওয়ার্ডের বাংলাদেশ আ'লীগ নেতাকর্মীদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেলে কিশোরগঞ্জ ইউপি ভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ মতবিনিময় সভায় কেশবা ২ নং ওয়ার্ডের সভাপতি মতিয়ার রহমানের সভাপতিত্বে এবং সদর ইউপির আ'লীগ সভাপতি রশিদুল ইসলামের মুখ্য আলোচনায়, এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আ'লীগ সভাপতি জাকির হোসেন বাবুল, বিশেষ অতিথি সাধারণ সম্পাদক মশিয়ার রহমান, সদর ইউপি চেয়ারম্যান আনিছুল ইসলাম আনিছ, ২নং ওয়ার্ড সহ-সভাপতি প্রমথ কুমার দত্ত, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, সদস্য নাজিম উদ্দিন।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051