নীলফামারীর কিশোরগঞ্জে দুই মাদক সেবনকারীকে আটক করেছে থানা পুলিশ। বুধবার রাতে চাঁদখানা ইউনিয়নের বগুলাগাড়ী শেচ ক্যানেল এর নিকট থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, একই ইউনিয়নের বগুলাগাড়ী কামার পাড়া গ্রামের মৃত বিপিন চন্দ্র রায়ের ছেলে শ্রী তরণী কান্ত রায় (৬০), মাঝাপাড়া গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে নুরুজ্জামান (৪২)।
এ ব্যাপারে কিশোরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আউয়াল জানান, মাদক মামলায় তাদেরকে বৃহস্পতিবার নীলফামারী জেলহাজতে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, কিশোরগঞ্জ থানা থেকে যেকোন মূল্যেই মাদক নির্মূল করা হবে। এ জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
ভিন্নবার্তা ডটকম/প্রতিনিধি/এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051