
নীলফামারীর কিশোরগঞ্জে মাগুড়া ইউনিয়নের হাজীর হাট প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ১শত ৬০জন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে “ভয়েস অফ সিঙ্গেরগাড়ী ” নামক একটি সামাজিক সংগঠন। আজ দুপুরে সংগঠনের কার্যালয়ে এ কম্বল বিতরণ করা হয় । সংগঠনটি ২০১৯ সালে আত্ম প্রকাশ করেন। অনুষ্ঠানে সংগঠনের সদস্য সচিব আরাফাত’র পরিচালনায় সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক জি.আর অন্তর। এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের সকল সদস্যগণ। এই বছরে প্রথম বারের মতো কম্বল বিতরণ করলো এই সংগঠন। উল্লেখ্য যে সংগঠনটি ইতিপূর্বে নানা উন্নয়নমূলক কর্মকান্ড করেছেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আমরা যারা শহরে থাকি তারা হয়তো শীতের তীব্রতা বুঝতেই পারছি না। তবে গ্রামের মানুষ কাঁপছে মাঘ মাসের তীব্র শীতে। শীত নিবারনের সামান্য বস্ত্রটুকুও হয়তো অনেকের নেই। শীতে জড়োসড়ো হয়ে পড়েছে তারা। যারা স্বচ্ছল তাদের কাছে শীতের রাত আরাম দায়ক হলেও দরিদ্র অসহায়দের জন্য তা চরম দুর্ভোগের।
এ সময় তারা আরও বলেন, আপনারা যখন কম্বল মুড়ি দিয়ে উষ্ণতার মাঝে ডুবে আছেন একইসময় এসব শীতার্ত মানুষগুলো তখনো আপনার অপেক্ষায় আছে। আশায় আছে সমাজের স্ব”চ্ছল বিত্তবানরা তাদের পাশে দাঁড়াবেন, শীতের চরম কষ্ট থেকে তাদের বাঁচাবেন। আসুন সবাই মিলে চেষ্টা করি। শীতার্ত মানুষের গায়ে জড়িয়ে দিই এক টুকরো গরম কাপড়।
ভিন্নবার্তা প্রতিবেদক