নীলফামারী কিশোরগঞ্জ উপজেলাধীন ল্যাম্ব প্লান শো প্রকল্প-২ এর উদ্যোগে ২৭৩ জন, ছিন্নমূল, অসহায়, হতদরিদ্র গর্ভবতী মা, প্রসব পরবর্তী মায়েদের দুই বছরের শিশু পরিবারের মাঝে করোনাভাইরাস প্রতিরোধে হাত ধোয়ার ডিভাইস বিতরণ করা হয়েছে।
আজ (২০ জানুয়ারি) বুধবার সকালে উপজেলার নিতাই মুশরুত পানিয়াল পুকুর হাই স্কুল মাঠে প্রতিটি পরিবারের মাঝে হাত ধোয়ার ডিভাইস, ডেটল সাবান, মাক্স বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নিতাই ইউপি চেয়ারম্যান ফারুকুজ্জামান ফারুক, প্লান ইন্টারন্যাশনাল রংপুরের হেলথ স্পেশালিস্ট মাহফুজার রহমান, টেকনিক্যাল কো-অর্ডিনেটর কিশোরগঞ্জ শাখার নজরুল ইসলাম।
এ সময় নিতাই ইউপি চেয়ারম্যান বলেন, করোনাভাইরাসসহ বিভিন্ন দুর্যোগে ল্যাম্ব প্লান শো প্রকল্প-২ হতদরিদ্র পরিবারের পাশে এসে দাঁড়াচ্ছে। তাদের এই মহতী উদ্যোগকে স্বাগত জানাই।
ভিন্নবার্তা ডটকম/এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051