
শেখ হাসিনার বারতা, নারী পুরুষের সমতা শীর্ষক শ্লেগানকে সামনে রেখে নীলফামারী কিশোরগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে ভিজিডি চক্রের (সামাজিক নিরাপত্তা কর্মসূচির) আওতায় ২০২১-২২ অর্থবছরে ২০ থেকে ৫০ বছর বয়সি অসচ্ছল,বিধবা ও স্বামী পরিত্যাক্তা মহিলাদের মাঝে বহুল প্রচারের মাধ্যমে অনলাইন পোর্টালে ডাটাবেজ সংগ্রহ করে, উন্মুক্ত পদ্ধতিতে যাচাই বাছাই কার্যক্রম শেষে প্রথম দিনে উপজেলার মাগুরা ইউনিয়নের ৪৬১ জন ভাতাভোগীদের হাতে ভাতার বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে সোমবার (১১ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রোকসানা বেগমের সভাপতিত্বে, ভাতার বই বিতরণ কার্যক্রমের উদ্বোধনী করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ্ মোঃ আবুল কালাম বারী পাইলট, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাম্মৎ সাবিকুন্নাহার প্রমূখ।
ভিন্নবার্তা/এমএসআই