
কিশোরগঞ্জ সদর পৌরসভা সাধারন নির্বাচন ২০২০ এর ২০ নং ওয়ালীনেওয়াজ কলেজ ভোট কেন্দ্রে ৪ নং বুথে নৌকা ও ধানেরশীষ প্রার্থী র কর্মীদের মাঝে সংঘর্ষের এক পর্যায়ে ব্যালট পেপার ছিনতাই এর ঘটনায় প্রিসাইডিং অফিসার কিশোরগঞ্জ সদর উপজেলা সমবায় অফিসার মোঃ শফিকুল ইসলাম ভোট গ্রহণ বন্ধ রাখেন। ১৬ জানুয়ারি শনিবার দুপুর সাড়ে বারটার দিকে এ ঘটনা ঘটে।
এ কেন্দ্রে ১৮৫২ জন ভোটারের ভোট দেবার কথা ছিল। জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোঃ আশ্রাফুল ইসলাম এ প্রতিনিধির সংগে কেন্দ্র বন্ধ করার বিষয়ে ব্যালট পেপার ছিনতাই হওয়ার কেন্দ্র বন্ধ ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন। ফলে ভোটাররা পছন্দের প্রার্থী কে নির্বাচন অধিকার থেকে বন্ছিত হলো। এ ছাড়াও ২৭, ২৮ নং জেলা স্মরণী উচ্চ বালিকা কেন্দ্রে বুথের গোপন কক্ষে একাধিক ভোটার নির্বিঘ্নে ভোট দিলেও দায়িত্ব রত সহকারী প্রিসাইডিং ও পোলিং অফিসার রা ছিলেন তাদের সহায়তাকারীর ভূমিকায় ।
ভিন্নবার্তা/এমএসআই