প্রতিনিধি, দীর্ঘ নয় মাস এক রক্তক্ষয়ী যুদ্ধের বীরত্ব গাঁথা মহান বিজয় দিবসের জাতীয় চেতনার সাথে সম্প্রীতি ও সৌহার্দ্যর বন্ধনের ছায়া তলে কিশোরগঞ্জের মানুষের মিলন ঘটানো ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন এবং শোষণ ও বৈষম্যমুক্ত উপজেলা গড়ার লক্ষ্যে বিজয়ের নিশানা সুবিশাল জাতীয় পতাকা বহরে সাইকেল মিছিল অনুষ্ঠিত হয়েছে। কিশোরগঞ্জের উদয়মান যুব তরুণ সমাজের আয়োজনে তারুণ্যের অহংকার শফি কামাল রিয়াদ এর নেতৃত্বে বৃহস্পতিবার বিকেলে কিশোরগঞ্জ শহরের মর্ডান মার্কেট থেকে শতাধিক যুব তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সাইকেল মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ।
মিছিলে উপস্থিত ছিলেন, উপজেলা আ'লীগ সভাপতি ও জননেতা জাকির হোসেন বাবুল, সাধারণ সম্পাদক মশিয়ার রহমান, সাবেক ছাত্রনেতা শফি কামাল রিয়াদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাইনুল আরফিন সপু, জাতীয় শ্রমিক লীগের যুগ্ন আহবায়ক ইমরান হোসেন অভি, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি পতিরাম চন্দ্র রায়, সাবেক ছাত্রনেতা শাহমাখদুইন ড্যাফোডিল প্রমুখ।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তাবে সাবেক ছাত্রনেতা শফি কামাল রিয়াদ, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের গুরুত্ব ও ইতিহাস তুলে ধরে বলেল, মহান মুক্তিযুদ্ধের অঙ্গীকার ও চেতনা বাস্তবায়নের মধ্য দিয়ে অসাম্প্রদায়িক, শোষণ-বৈষম্যমুক্ত উপজেলা গড়ার লক্ষ্যে মৌলবাদ জঙ্গিবাদ-দুর্নীতি প্রতিরোধ ও সর্বস্তরে জবাদদিহিতা নিশ্চিত করার মধ্য দিয়ে বিজয় দিবসের জাতীয় চেতনার সাথে কিশোরগঞ্জের মানুষের মিলন ঘটানোয় এ মিছিলের মূল উদ্দেশ্য।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051