কিশোরগন্জ শহরের বড় বাজার মাছ মহল বন্ধ থাকায় ক্রেতারা চরম দুর্ভোগ পোহাচ্ছে। একেতো রোজা চলাকালিন দ্রব্যমূল্যের উর্ধ্ব গতি তারপর আবার মাছ বিক্রি বন্ধ। বিষয়টি স্হানীয় প্রশাসন ও পৌরসভা জেনে ও তাৎক্ষনিক কোন পদক্ষেপ নেন নি বলে অভিযোগ উঠেছে।
বড়বাজারে অবস্হিত কিশোরগন্জ শহর মাছবাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর সাধারণ সম্পাদক মোকসুদ মিয়া এ প্রতিনিধি কে জানান কিশোরগন্জ পৌরমেয়র পারভেজ মিয়া কে ১৬ লক্ষটাকা দিয়ে আমরা ২ টি বাজার নেই।
এখন আবার অন্য পক্ষকে লীজ দেয় কিভাবে। ৭ নং ওয়ার্ড কাউন্সিলর( সাবেক) আরজু মিয়া, ও নিউটাউন এলাকার বাসিন্দা চায়না গত ১৪/৪/২০২২ বাজারের মাছ ব্যবসায়ীদের নিকট থেকে প্রতি ডালা পিছু ৫০/- থেকে ২০০/- টাকা টোল দাবী করলে মাছ ব্যবসায়ীদের সংগে বিবাদ সৃষ্টি হয়। পরে পুরো বাজারের মাছ ব্যবসায়ীরা বিচার দাবী করে বাজারে বেচাকেনা স্থগিতের ঘোষণা দেন। আজ দুই দিন অতিবাহিত হলেও কোন সুরাহা হয় নি বলে স্হানীয় সূএে জানা গেছে।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051