শেখ হাসিনার বারতা,নারী পুরুষের সমতাঃ আমরা কন্যা শিশু-প্রযুক্তিতে সমৃদ্ধ হবো, ডিজিটাল বাংলাদেশ গড়বো” নানা প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে, যথাযোগ্য মর্যাদায় জাতীয় কন্যা শিশু দিবস ২০২১ উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার (৩০শে সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার নবীরুল ইসলামের সভাপতিত্বে, এ সময় বক্তব্য রাখেন,সহকারী কমিশনার (ভূমি) সানজিদা রহমান,মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাম্মৎ সাবিকুন্নাহার,মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল আমিন শাহ্,প্রাথমিক শিক্ষা অফিসার শরিফা আখতার,সমবায় কর্মকর্তা জাকিয়া ফারহানা,কিশোরগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক (তদন্ত) এস এম শরিফ।
এতে আরো উপস্থিত ছিলেন, বিভিন্ন বিদ্যালয়ের কন্যাশিশু প্রমুখ। এ সময় মহিলা বিষয়ক কর্মকর্তা দিবসটির নানা তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে বলেন, মেয়েদের শিক্ষার অধিকার,পরিপুষ্টি, আইনি সহায়তা ও ন্যায় অধিকার, চিকিৎসার সুবিধা ও বৈষম্য থেকে সুরক্ষা, নারীর বিরুদ্ধে হিংসা ও বলপূর্বক বাল্যবিবাহ বন্ধে কার্যকর ভূমিকা পালনে এ দিবসের মূল লক্ষ্য।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051