কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় কৃষক তাজুল ইসলাম হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ও ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় সাজাপ্রাপ্ত প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে আর্থদণ্ডও দেওয়া হয়েছে।
সোমবার দুপুরে কিশোরগঞ্জের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবদুর রহিম এ রায় ঘোষণা করেন। এ ছাড়া এক আসামি অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তার অপরাধ শিশু আদালতে বিচারাধীন রয়েছে।
এ রায় ঘোষণার সময় ফাঁসির সাজাপ্রাপ্ত আসামি সাইফুল ইসলাম ও গোলাপ মিয়া এবং যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ১৩ আসামির মধ্যে ১১ আসামি আদালতে উপস্থিত ছিলেন।
কিশোরগঞ্জের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শাহ আজিজুল হক এ রায়ের সত্যতা নিশ্চিত করেছেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, জমিসংক্রান্ত পূর্ব বিরোধের জেরে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার নোয়াগাঁও গ্রামের কৃষক তাজুল ইসলামের সঙ্গে একই এলাকার এসব লোকজনের সঙ্গে বিরোধ চলে আসছিল।
এর জের ধরে ২০১১ সালের ১ জানুয়ারি দুপুরে সিদলচর খালের উত্তর পাশে আসামিরা দলবদ্ধভাবে দেশীয় অস্ত্র নিয়ে তাজুল ইসলামের ওপর হামলা চালায়। এ হামলায় ঘটনাস্থলেই তাজুল ইসলামের মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের মেয়ে মালা বেগম বাদী হয়ে ১৬ জনকে আসামি করে কটিয়াদী মডেল থানায় একটি হত্যা মামলা করেন।
পুলিশ তদন্ত শেষে ২০১১ সালের ১৯ মে আদালতে অভিযোগপত্র দাখিল করে।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051