
শাহ মো. সারওয়ার জাহান, কিশোরগঞ্জ: করোনা ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। আজ বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মিলনায়তনে সিভিল সার্জন অফিসের উদ্যোগে এ কর্মশালায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডাঃ মোঃ মুজিবুর রহমান।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের উপ-পরিচালক ডাঃ মোঃ হেলাল উদ্দিন। এতে উক্ত রোগের সচেতনতামূলক প্রতিবেদন উপস্থাপন করেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ মোস্তাফিজুর রহমান। কর্মশালায় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার জেলায় কর্মরত প্রতিনিধিগণ অংশ নেন।
ভিন্নবার্তা ডটকম/প্রতিনিধি/এস এস