কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার লোহাজুরী ইউনিয়ন পরিষদ (ইউপি) উপ-নির্বাচনে মোটরসাইকেল প্রতীকে ৫ হাজার ৩৫৭ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোহাম্মদ নুরুজ্জামান ইকবাল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইফুল ইসলাম চশমা প্রতীক পেয়েছেন ৪ হাজার ৪০৭ ভোট।
শনিবার (৯ মার্চ) সন্ধ্যায় বেসরকারিভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও কটিয়াদী উপজেলা নির্বাচন অফিসার মো. মনিরুজ্জামান।
এর আগে সকাল ৮টায় শুরু হয়ে টানা বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।
৫ জন প্রার্থী নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। ইউনিয়নের ৯টি কেন্দ্রের ভোটার সংখ্যা ছিল ১৮ হাজার ৯৮৪ জন।
প্রসঙ্গত, ইউপি চেয়ারম্যান হায়দার মারুয়ার মৃত্যুর কারণে পদটি শূন্য হলে এই উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051