
নীলফামারী কিশোরগঞ্জ উপজেলায় তৃণমূল পর্যায়ে সেবা প্রদানের উদ্দেশে গ্রামীণ জনগণের দুয়ারে সেবার ব্রত নিয়ে একটি নির্দিষ্ট কেন্দ্র থেকে ‘অত্যাবশ্যকীয় সেবা প্যাকেজের’ মাধ্যমে সমন্বিত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা প্রদানে দাঁড়িয়ে থাকা কমিউনিটি ক্লিনিক গুলোতে আধুনিক মানের সেবা প্রদানে ১৭ টি মানদন্ডের আলোকে অংশগ্রহণ মূলক কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।
কিশোরগঞ্জ,এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে এবং সিভিএ কার্যকরী দলের সদস্যদের পরিচালনায়, বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ অংশগ্রহণমূলক প্রণয়ন সভা অনুষ্ঠিত হয়। কিশোরগঞ্জ এপি ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার সানজিদা আনছারীর সঞ্চালনায়, এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ আবু শফি মাহমুদ,সিএইচসিপি কর্মীদ্বয়,সিভিএ কোর কমিটির সদস্য, ইউপি মেম্বার,এনজিও প্রতিনিধি USDO জানো প্রকল্পের শাখা ব্যবস্থাপক ছাইফুল মালেক, ওয়ার্ল্ড ভিশনের সিস্টেম সাপোর্ট অফিসার মনিদিও প্রমুখ।
জানাগেছে,কমিউনিটি ক্লিনিক গুলোতে সরকারি সেবার মান বৃদ্ধিকরণের অংশীদারিত্ব হিসেবে কাজ করা কিশোরগঞ্জে এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের নেতৃত্বাধীন সিভিএ(CVA)কোর কমিটি (কমিউনিটি ভয়েস অফ একশন )অর্থাৎ জনগনের আওয়াজ এর (কমিটির)মাধ্যমে ৪টি কমিউনিটি ক্লিনিকে উপযুক্ত চিকিৎসা সেবা প্রদানে সমস্যা চিহ্নিতকরণে১৭টি মানদণ্ড নিয়ে কাজ করছেন।উন্নত চিকিৎসা সেবার মানদন্ডের অংশ হিসেবে মজবুত অবকাঠামো,সেবা প্রদানের দিন,সেবা প্রদানের সময়,প্রধান সেবাদাতা,সহায়ক সেবা দাতা,ঔষধ, নিরাপদ পানি সরবরাহ,স্বাস্থ্যসম্মত পায়খানা,CG কমিউনিটি গ্রুপ কমিটির সভা, CSG কমিউনিটি সাপোর্ট গ্রুপ কমিটির সভা,সিটিজেন চার্টার,ল্যাপটপ এবং অনলাইন রিপোর্ট। এ মানদণ্ড গুলো শতভাগ বাস্তবায়িত করতে তিন মাস পর পর উন্নয়ন কর্ম পরিকল্পনা সেশন অনুষ্ঠিত হবে।
ভিন্নবার্তা/এমএসআই