এবার কিশোরগঞ্জের হাওরে টর্নেডো বা জলস্তম্ভ (Water Spout) দেখা গেছে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার (৯ আগস্ট) সন্ধ্যার কিছু আগে কিশোরগঞ্জের ইটনা উপজেলার অলওয়েদার সড়কের ছিলনী ব্রিজ থেকে দক্ষিণ-পূর্ব দিকের হাওরে এ টর্নেডো বা জলস্তম্ভ দেখতে পান স্থানীয় লোকজন।
তারা জানান, মঙ্গলবার বিকেল ৬টা ২০ মিনিটের দিকে ছিলনী ব্রিজ থেকে দক্ষিণ-পূর্ব দিকের হাওরে টর্নেডো বা জলস্তম্ভ তৈরি হয়। তখন বেশ কিছু সময় জল ও আকাশ বরাবর জলরাশির ঘূর্ণমান দেখা যায়। গত কয়েক বছরে হাওরে এমন টর্নেডো দেখা যায়নি।
হাওরের পাটুলি এলাকা থেকে দীপ্ত দিপু নামে এক ব্যক্তি টর্নেডো বা জলস্তম্ভ দেখে অবাক হন। তিনি ছাড়াও আরও অনেকেই এ টর্নেডো বা জলস্তম্ভ দেখেছেন।
জল দিয়ে মোড়ানো বাতাসের তৈরি টর্নেডোর ফলে এটি সৃষ্টি হয়। জলভাগের ওপর শক্তিশালী টর্নেডো সৃষ্টি হলে প্রবল বেগে ঘূর্ণমান বায়ুর টানে জলভাগের জল টর্নেডোর কেন্দ্র বরাবর স্তম্ভাকারে ঘুরন্ত অবস্থায় ওপরে উত্থিত হয়। একে জলস্তম্ভ বলে। তবে গ্রামাঞ্চলে এটি হাতির শুঁড়’ বা ‘মেঘশূর’ নামে পরিচিত।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051