
কিশোরগঞ্জ উপজেলার চাঁদখানা সরঞ্জা বাড়ী গ্রামে দীর্ঘদিন পর ২৮ শতাংশ সম্পত্তি দখলমুক্ত করলেন ওরা ৯ ভাই সরেজমিন গিয়ে জানা গেছে,সরঞ্জাবাড়ী মৌজার ২৮ শতাংশ সম্পত্তি দীর্ঘদিন থেকে মমতাজ উদ্দিন অবৈধভাবে ভোগ করে আসছিল। পারিবারিক ভাবে আপস মিমাংসার মাধ্যমে ওই সম্পত্তি এখন মাসুদ রানাসহ ওরা ৯ ভাইয়ের দখলে। দীর্ঘদিন পর সম্পত্তি দখল মুক্ত করতে পরে আনন্দে তাদের মুখে ফুটে উঠেছে দুঃখের মাঝে সুখের হাসি।
মাসুদ ও রানা মিয়া জানায়, অবৈধ দখলদার মমতাজ উদ্দিনের কাছ থেকে ওই সম্পত্তি দখল মুক্ত করারপর সীমানা আইলে বিভিন্ন প্রজাতির কাঠের গাছ লাগিয়েছি। আমন চাষাবাদ করার জন্য জমি প্রস্তূত করছি। এলাকাবাসী জানায় দীর্ঘদিন ওই সম্পত্তির আপস করা হওয়ার এলাকায় শান্তি বজায় রয়েছে।
ভিন্নবার্তা/এমএসআই