
কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলা সদরের বাজার নৌকাঘাট এলাকা থেকে পুলিশ ৯ বস্তা জাল নকল ব্যান্ডরোল লাগানো বিড়ি জব্দ করেছে। ২৯ আগস্ট রবিবার দুপুর ১২ টায় মিঠামইন বাজারে ঢোকার সময় গোপনসূএে খবর পেয়ে মিঠামইন থানার উপ -পরিদর্শক ( নিরস্ত্র) মোঃ মোস্তফা ও মোঃ আঃ সালামের নেতৃত্বে থানা পুলিশের একটি দল ঘাটে থাকা নৌকার ভিতর থেকে ৯ বস্তা বিড়ি উদ্ধার করে মিঠামইন থানায় নিয়ে আসে।
জানাগেছে, নরসিংদী জেলার শিবপুর থেকে মালেক বিড়ি নামের সরকারী অনুমোদনহীন তিনলক্ষ ষাট হাজার বিড়ি জাল নকল করা ব্যান্ডরোল লাগিয়ে মিঠামইনের বিভিন্ন হাটবাজারে বাজারজাত করার উদ্দেশ্য বাহার নামের এক কারবারী বিড়ির বস্তাগুলো নৌকা করে নিয়ে আসে বলে স্হানীয় উপস্থিত প্রত্যক্ষদর্শী এলাকাবাসী অভিযোগ দেন। মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাকির রাব্বানী এ প্রতিনিধি কে অবৈধ বিড়ি উদ্ধার ও থানায় জব্দ করার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশের উপস্হিতি টের পেয়ে আসামীরা পালিয়ে যায়। এ ব্যাপারে মিঠামইন থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করার উদ্যোগ নেয়া হয়েছে বলে অফিসার ইনচার্জ জাকির রাব্বানী জানান।
ভিন্নবার্তা/এমএসআই