ইউক্রেনের রাজধানী কিয়েভের উপর দিয়ে ছয়টি রাশিয়ান ‘পর্যবেক্ষণ’ বেলুন উড়ে যাওয়ার অস্তিত্ব মিলেছে। বেশিরভাগ বেলুন ভূপাতিত করেছে দেশটির বিমান প্রতিরক্ষা বিভাগ। ইউক্রেনের সামরিক প্রশাসন বিষয়টি নিশ্চিত করেছে। বেলুনের বিষয় নিয়ে রাশিয়া তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। খবর আলজাজিরার।
খবরে বলা হয়, বেলুনগুলোতে প্রতিফলক এবং পর্যবেক্ষণ যন্ত্র বসানো থাকতে পারে। তা কখন রাজধানীর উপর দিয়ে উড়ে যায় তা কর্মকর্তারা নির্দিষ্ট করে বলতে পারছেন না। যদিও বুধবার কিয়েভে বিমান হামলার সতর্কতা জারি করা হয়েছিল।
টেলিগ্রাম মেসেজিং অ্যাপে সামরিক প্রশাসন জানিয়েছে, ‘এটা স্পষ্ট- বেলুনগুলো বাতাসের মাধ্যমে স্থানান্তর হয়েছে।’ বেলুন ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে সম্ভবত আমাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা শনাক্ত এবং ধ্বংস করে দেওয়া।
ইতোমধ্যে ইউক্রেনীয় টেলিভিশনকে দেশটির বিমান বাহিনীর মুখপাত্র ইউরি ইহানাত বলেন, ইউক্রেনে রাশিয়ার আক্রমণের প্রায় এক বছর। গত বছরে ফেব্রুয়ারিতে তারা আগ্রাসন শুরু করে। তারা পর্যবেক্ষণ ড্রোনের মজুতের জন্য নতুন অভিযানের অংশ হিসেবে বেলুন ব্যবহার করতে পারে।
ইউরি ইহানাত আরও বলেন, ওরলান-১০ এর মতো পর্যবেক্ষণ ড্রোনগুলো এখন কম ব্যবহার করছে রাশিয়া। তারা (রাশিয়া) ভাবছে- ‘কেন আমরা এ বেলুনগুলো ব্যবহার করব না?’ তাই তারা সেগুলো ব্যবহার করছে।
বুধবার রাজধানীর উপর দিয়ে বেলুন উড়ে যাওয়ার সময় বিমান হামলার সাইরেন বেজে ওঠে বলে নিশ্চিত করেন তিনি।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051