1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

কাশ্মীর সীমান্তে পাকিস্তানি বাহিনীর গুলিতে ভারতীয় সেনা নিহত

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০ ১১:৫৬ pm

জম্মু-কাশ্মীর সীমান্তে পাকিস্তানি বাহিনীর গুলিতে ১ ভারতীয় সেনা নিহত হয়েছে। শনিবার উত্তর কাশ্মীরের কুপওয়াড়া জেলায় নিয়ন্ত্রণরেখা বরাবর নওগাম সেক্টরে পাকিস্তানি বাহিনী গুলিবর্ষণ করলে ওই হতাহতের ঘটনা ঘটে। এসময় আরও অন্তত দুই জন ভারতীয় সেনা আহত হন।

ইন্ডিয়ান সংবাদ মাধ্যম জানায়, পাকিস্তানি বাহিনী নওগাম সেক্টরে ভারতীয় সামরিক চৌকি টার্গেট করে গুলিবর্ষণ করে। এসময় ভুপিন্দর সিং নামে এক ভারতীয় সেনা নিহত হন। ওই ঘটনায় ল্যান্স নায়েক ভেঙ্কটেশ এবং সজল নামে এক সিপাহী আহত হন। পরে আহতদের শ্রীনগরে সামরিক হাসপাতালে পাঠানো হয়।

যুদ্ধবিরতি লঙ্ঘন করে জম্মু-কাশ্মীরের হামলা চালিয়েছে বলে দাবি ভারতের সামরিক কর্মকর্তাদের। এদিকে, পাক সেনাদের অতর্কিত হামলার জবাবে পাল্টা গুলি বর্ষণ করে হিন্দুস্তান বাহিনী।

ভারতের প্রতিরক্ষা মুখপাত্র কর্নেল দেবেন্দর আনন্দ বলেন, সকাল ৯টা ১৫ নাগাদ পাকিস্তান পুঞ্চ জেলার শাহপুর, কিরনি ও দেগয়ার সেক্টরে নিয়ন্ত্রণ রেখার পাশ থেকে মর্টার ও ছোটো অস্ত্রের সাহায্যে গুলিবর্ষণ করেছে পাক বাহিনী। ভারতীয় সেনারা ওই ঘটনায় পাল্টা গুলিবর্ষণের মধ্য দিয়ে কঠোর ও কার্যকরভাবে জবাব দিয়েছে।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ