ভারত শাসিত জম্মু-কাশ্মীরে সেনা ক্যাম্পে হামলায় ভারতীয় সেনাবাহিনীর কমপক্ষে তিন সদস্য নিহত হয়েছেন। এ সময় দুই হামলাকারীও নিহত হয়েছেন।
বৃহস্পতিবার( ১১ আগস্ট) ভোরে এই হামলা চালানো হয়।
স্থানীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, জম্মু-কাশ্মীরের রাজৌরির সেনা ক্যাম্পে হামলা চালায় দুজন সন্ত্রাসী। পরে সেনাবাহিনীর সঙ্গে তাদের বন্দুকযুদ্ধ হয়।
জম্মু-কাশ্মীর পুলিশের অতিরিক্ত মহাপরিচালক মুকেশ সিং বলেন, পার্গাল সেনা ক্যাম্পের সীমানা পার করে কয়েকজন সন্ত্রাসী প্রবেশের চেষ্টা করেছিল। এ সময় সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলি হয়। এতে দুজন সন্ত্রাসী নিহত হয়েছেন।
সূত্র: এনডিটিভি
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051