1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

কাশ্মীরে ‘গোলাগুলিতে’ ভারতীয় সেনা নিহত

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ মে, ২০২০ ৩:৪২ pm

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে ফের সেনাবাহিনী ও বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী হিজবুল মুজাহিদিনের মধ্যে গোলাগুলি হয়েছে। এতে ভারতীয় সেনাবাহিনীর এক সদস্য প্রাণ হারিয়েছেন। রোববার সকালের এ সংঘর্ষে হিজবুল মুজাহিদিনের এক সদস্য নিহত ও আরেকজন গুলিবিদ্ধ হয়েছেন; যাদের ‘জঙ্গি’ বলে দাবি করা হচ্ছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও দুপক্ষের মধ্যে গোলাগুলি চলছে বলে জানা গেছে। কলকাতার সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা সূত্রে জানা গেছে, উপত্যকার ডোডা এলাকায় হিজবুল মুজাহিদিন সদস্যরা লুকিয়ে রয়েছে বলে শনিবার রাতে গোপন সূত্রে জানতে পারে ভারতীয় সেনাবাহিনী।

এরপর রাতেই তল্লাশি অভিযান শুরু করে। রাতভর তল্লাশির পর রোববার সকালে ওই এলাকার একটি বাড়িতে হিজবুল মুজাহিদিন সদস্যদের সন্ধান পায় সেনারা।

ভারতীয় সেনারা ওই বাড়ির কাছে পৌঁছতেই এলোপাথাড়ি গুলি শুরু করেন তারা। পাল্টা গুলি চালায় ভারতীয় সেনারাও। দুপক্ষের মধ্যে গোলাগুলিতে এক সেনা প্রাণ হারান। আর হিজবুল মুজাহিদিনের এক সদস্য নিহত ও আরেকজন গুলিবিদ্ধ হন।

এর আগে গত ৭ মে সেনার সঙ্গে গুলিতে মৃত্যু হয় উপত্যকায় হিজবুল মুজাহিদিনের প্রধান রিয়াজ নাইকুর। তারও আগে গত ১৭ এপ্রিল নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে প্রাণ হারায় হিজবুল মুজাহিদিনের ২ সদস্য।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ