গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ বন্দি এক হাজতির মৃত্যু হয়েছে। শনিবার সকালে অসুস্থ অবস্থায় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক সকাল সোয়া ১০টায় তাকে মৃত ঘোষণা করেন।
মারা যাওয়া হাজতি হলেন গাজীপুর মহানগরীর টঙ্গী ব্যাংকের মাঠ এলাকার সিরাজুল মৃধার ছেলে রতন মিয়া (৪৫)। তিনি টঙ্গী থানার একটি মাদক মামলায় কারাগারে বন্দি ছিলেন।
কারা সূত্রে জানা যায়, শনিবার সকাল পৌনে ৮টার দিকে বন্দি রতন মিয়া কারাগারের মধ্যে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে কারাগার থেকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কাশিমপুর কারাগার-২ এর জেল সুপার আমিরুল ইসলাম (ভারপ্রাপ্ত) মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার সকালে কারাগারের ভেতর অসুস্থ হয়ে পড়লে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সোয়া ১০টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তিনি টঙ্গী পূর্ব থানার এক মাদক মামলায় গ্রেফতার হলে গত ২৩ সেপ্টেম্বর গাজীপুর জেলা কারাগার থেকে কাশিমপুর কারাগারে আনা হয়। তার হাজতি নং-১৭০৫/২৩। কারাবিধি শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051