গাজীপুরের কাশিমপুর কারাগারে এক হাজতির মৃত্যু হয়েছে। শনিবার (৭ অক্টোবর) সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত রতন মিয়া (৪৫) গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানার ব্যাংকের মাঠ বস্তির সিরাজুল মৃধার ছেলে। তিনি টঙ্গী থানার একটি মাদক মামলায় গ্রেপ্তার হয়ে কাশিমপুর কারাগার-২ এ বন্দি ছিলেন।
কাশিমপুর কারাগার-২ এর সিনিয়র জেল সুপার মো. আমিরুল ইসলাম জানান, শনিবার সকাল পৌনে ৮টার দিকে কারাগারের ভেতর অসুস্থ হয়ে পড়েন রতন মিয়া। কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সকাল ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051