গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ বন্দি এক হাজতি আত্মহত্যা করেছেন বলে দাবি করেছে কারা কর্তৃপক্ষ।
শুক্রবার দুপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর হাসপাতালের বাথরুমে ঘটনাটি ঘটে।
নিহতের নাম জাবেদ হাসান সুজন (৪০)। তিনি ঢাকার হাজারীবাগ থানার ৬৭নং হাজারীবাগ রোড এলাকার জাকির হোসেনের ছেলে।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর (অতিরিক্ত দায়িত্ব) সিনিয়র জেল সুপার মো. গিয়াস উদ্দিন জানান, হাজারীবাগ থানায় হত্যা মামলায় এই কারাগারে বন্দি ছিল সুজন। তার মানসিক রোগ থাকায় কারা হাসপাতালে ভর্তি ছিলেন।
তার দাবি, বেলা ১১টার দিকে সুজন কারা হাসপাতালে বাথরুমের ভেতর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। এ সময় তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যাওয়া হয়।
কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে সুজনকে মৃত ঘোষণা করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান এই কারা কর্মকর্তা।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051