1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

কাশিমপুর কারাগারে এক আসামির ফাঁসি কার্যকর

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩ ১১:৩১ pm

গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামির ফাঁসি কার্যকর করা হয়েছে। রোববার রাত ১০টার দিকে ওই আসামির ফাঁসি কার্যকর করে কারা কর্তৃপক্ষ।

যার ফাঁসি কার্যকর হয়েছে তিনি হলেন- কুষ্টিয়ার দৌলতপুর থানার লালনগর এলাকার খায়ের উদ্দিনের ছেলে শুক্কুর (৩৯)।

কারাগার সূত্রে জানা গেছে, ২০০৪ সালে কুষ্টিয়ার দৌলতপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় শুক্কুরকে মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত। পরে তিনি রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করেন। কিন্তু রাষ্ট্রপতি প্রাণ ভিক্ষার আবেদন না-মঞ্জুর করেন। পরে আদালতের আদেশে শুক্কুরের ফাঁসি কার্যকর করা হয়েছে। ২০১৮ সালে তাকে এ কারাগারে স্থানান্তর করা হয়।

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেল সুপার সুব্রত কুমার বালা বিষয়টি নিশ্চিত করে জানান, আদালতের আদেশে ফাঁসিতে ঝুলিয়ে শুক্কুরের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ