সারাদেশে ১৫ ও ১৬ মার্চ ই-পাসপোর্ট কার্যক্রম বন্ধ থাকবে। আজ সোমবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের অধীনস্থ ডিজাস্টার রিকভারি সাইটে (ডিআরএস) ওএটি ও ফেল ওভার টেস্ট সম্পাদনের কারণে আগামী ১৫ ও ১৬ মার্চ দেশের বিভাগীয় ও আঞ্চলিক পাসপোর্ট অফিসে ই-পাসপোর্ট সেবা কার্যক্রম বন্ধ থাকবে।
অধিদপ্তর আরও জানায়, ১৫ ও ১৬ মার্চ যেসব আবেদনকারী ই-পাসপোর্টের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন, তারা ২০ মার্চের পর যেকোনো দিন অধিদপ্তরে গেলেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।
অনিবার্য কারণে সেবা কার্যক্রম সাময়িক বন্ধ থাকায় গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে অধিদপ্তর।
ভিন্নবার্তা ডটকম/আর
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051