1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

কাল নেত্রকোনা জেলা যুবদল সভাপতির ১৮তম মৃত্যু-বার্ষিকী

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০২১ ১১:৪২ pm

আগামীকাল ২২ জানুয়ারী বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নেত্রকোনা জেলা শাখার প্রয়াত সভাপতি আল আমিন খান পাঠান-এর ১৮তম মৃত্যু-বার্ষিকী।

এ উপলক্ষ্যে জেলা যুবদল দিনব্যাপী নানা কর্মসূচী হাতে নিয়েছে। গৃহীত কর্মসূচীর মধ্যে রয়েছে ভোর ৬টায় ছোটবাজারস্থ দলীয় কার্যালয়ে দলীয় ও কালো পতাকা উত্তোলন, সকাল ১০টায় দলীয় নেতাকর্মীদের কালোব্যাজ ধারণ, সকাল ১১টায় দলীয় কার্যালয় থেকে মরহুমের গ্রামের বাড়ী আটপাড়া উপজেলার স্বরমুশিয়া ইউনিয়নের ঘাগড়াস্থ কবর জিয়ারত, বাদ জোহর কোরআন খতম ও তবারক বিতরণ,সন্ধ্যায় দলীয় কার্যালয়ে মরহুমের রাজনৈতিক জীবন নিয়ে স্মরণ সভা।

এছাড়াও মরহুমের পরিবার পক্ষ থেকে তেরী বাজারস্থ নিজ বাসভবনে কোরানখানি, জিকির আসকার, মিলাদ মাহফিল ও দুপুরে বনানী সংঘে কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়েছে।

জেলা যুবদলের সভাপতি মশিউর রহমান মশু ও সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন রিপন প্রতিটি কর্মসূচীতে দলীয় নেতাকর্মীদেরকে উপস্থিত হয়ে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ