1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

কালুখালীর চরাঞ্চলে ‘রাসেল ভাইপার’ আতঙ্ক

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০ ৯:৪১ pm

বন্যা পরবর্তী পদ্মা নদীর রাজবাড়ীর কালুখালী উপজেলার চরাঞ্চলে হঠাৎ করেই বিলুপ্তপ্রায় বিষধর ‘রাসেল ভাইপার’ সাপের দেখা মেলেছে। ফলে আতঙ্কে বেড়েছে চরাঞ্চলের বাসিন্দাদের মাঝে। এই সাপের বিষের প্রতিষেধকের সহজলভ্যতা না থাকায় চরাঞ্চলের মানুষদের সতর্ক করা জরুরি বলে মনে করছেন উপজেলা প্রশাসন।

রবিবার রাজবাড়ীর কালুখালী উপজেলার চরাঞ্চলে গিয়ে স্থানীয়দের সাথে কথা হয়। সাদার চরের বাসিন্দা তোতা, মজিবর, আলী ও মফিজ জানায়, ২০ দিন আগে চন্দ্রবোড়া সাপের দংশনে তাদের এলাকার জালাল প্রামানিকের ছেলে সিরাজুল মারা গেছে। চরে ঘাস কাটতে গিয়ে চার বার রাসেল ভাইপারের হামলার শিকার হয়েছে ইউনুচ ও মনির। তবে প্রতিবারই এরা সাপগুলো মেরে নদীতে ভাসিয়ে দিয়েছে।

ইউনুচ আলী জানায়, এমন গায়ে ডোরাকাটা সাপ আগে কখনো দেখিনি। এ সাপ চারবার আমাকে কামড় দিতে আসে, কিন্তু কামড়াতে পারেনি। আমি সাপগুলো মেরে ফেলেছি। তিনি এ সাপের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য উপজেলা প্রশাসনের সহায়তা কামনা করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খোন্দকার আবু জানান, রাসেল ভাইপার বিষধর সাপের মধ্যে সেরা। এর কোনো প্রতিষেধক নেই। তাই এর হাত থেকে বাঁচতে জনসচেতনা বাড়াতে হবে।

কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শেখ নুরুল আলম জানান, রাসেল ভাইপার মারাত্মক বিষধর সাপ। কালুখালীর চরাঞ্চলের মানুষকে এর হাত থেকে রক্ষার জন্য সতর্ক করতে হবে। এ বিষয়ে তিনি ইউপি চেয়ারম্যান এবং প্রাণিসম্পদ কর্মকর্তাদের সাথে আলোচনা করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করার কথাও জানান।

তথ্যানুসন্ধানে জানা গেছে, ২০১৩ সাল থেকে বরেন্দ্র অঞ্চলে কয়েক শ মানুষের প্রাণহানি হয়েছে রাসেল ভাইপারের দংশনে। অনুকূল পরিবেশের কারণে পদ্মাপারের চরগুলোতে এটির দ্রুত বিস্তার ঘটছে। বন্যপ্রাণী গবেষকদের মতে, রাসেল ভাইপার, বাংলাদেশে চন্দ্রবোড়া নামে পরিচিত। এটি ভাইপারিডি পরিবারভুক্ত মারাত্মক বিষধর সাপ। আন্তর্জাতিক বন্যপ্রাণী সংস্থার বিলুপ্তির তালিকায় থাকলেও পদ্মা নদীবেষ্টিত বরেন্দ্র অঞ্চলে এর দেখা মিলেছে কয়েক বছর ধরেই। এখন পদ্মাতীরবর্তী চরগুলোতেও প্রায়ই দেখা মিলেছে কিলিং মেশিন খ্যাত রাসেল ভাইপারের। সাধারণত মানুষের উপস্থিতিতে অন্যান্য সাপের সরে যাওয়ার প্রবণতা থাকলেও, রাসেল ভাইপারের আচরণ আগ্রাসী ও আক্রমণাত্মক।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ