1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

কালীগঞ্জে বিএনপির র‍্যালিতে হামলার অভিযোগ, আহত ৫

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২ ১:০৮ pm

ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির মহান বিজয় দিবসের র‌্যালিতে হামলার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে। এতে পাঁচ নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল ৭টার দিকে শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- কালীগঞ্জ উপজেলার কুল্যাপাড়া এলাকার টিটো হোসেন, আজাদ হোসেন, রাজুসহ পাঁচজন।

এর মধ্যে টিটোর অবস্থা আশঙ্কাজনক। খবর পেয়ে হাসপাতালে আহতদের দেখতে যান কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম সাইদুল, সাবেক ইউপি চেয়ারম্যান ইলিয়াস রহমান মিঠুসহ অন্যান্যরা।
হামলায় আহত আজাদ হোসেন অভিযোগে জানান, বিএনপির বিজয় দিবসের র‌্যালিতে যাওয়ার পথে রড-লাঠি নিয়ে কয়েকজন তাদের ওপর হামলা চালান আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় তাদের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এরপর স্থানীয়রা তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে নিয়ে ভর্তি করেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ জানান, বিজয় দিবস একটি জাতীয় অনুষ্ঠান। দেশের সকল শ্রেণীর মানুষ এই দিবসটি পালন করে। সকালে কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে একটি বিজয় র‌্যালি করা হয়। র‌্যালিতে অংশগ্রহণের জন্য উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা আসছিল। এ সময় তাদের ওপর হামলা চালানো হয়। তিনি এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম মোল্লা জানান, হামলার বিষয়ে তিনি কিছুই জানেন না।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ