ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সাদিয়া ফিলিং স্টেশন ও তত্বিপুর গ্রামের নিউ মডার্ণ ইটভাটার কাছে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন, উপজেলার বড় ঘিঘাটি গ্রামের মুলাম হোসেনের ছেলে ইমন হোসেন (২৪) ও যশোর সদর উপজেলার শশনোদা গ্রামের মৃত কামরুল ইসলামের ছেলে আনাস রহমান (২০)।
বৃহস্পতিবার সকাল ও সন্ধ্যার দিকে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, সকাল ৮ টার দিকে কালীগঞ্জ শহর থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন ইমন। পথিমধ্যে কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের সাদিয়া ফিলিং স্টেশনের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আলমসাধুর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ লাগে। এ সময় মোটরসাইকেলে সামনের চাকা বিচ্ছিন্ন হয়ে ইমন রাস্তার পাশে পড়ে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান। কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ খবরের সত্যতা স্বীকার করেন।
এদিকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টার দিকে কালীগঞ্জ-খাজুরা সড়কের তত্তি¡পুর এলাকার নিউ মডার্ণ ইটভাটার কাছে দ্রুত গতিতে যাওয়া একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক আনাস মারা যান ও আহত জুয়েলকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কালীগঞ্জ উপজেলার তত্বিপুর পুলিশ ক্যাম্পের এএসআই মশিউর রহমান জানান, নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই এক যুবকের মৃত্যু হয়েছে। আহত একজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051