ঝিনাইদহের কালীগঞ্জে শহরে ট্রাক চাপায় শাহ আলম চঞ্চল (৩৫) নামে একজন মোটরসাইকেল আরোহী নিহত ও রবিন (৩৬) নামে একজন আহত হয়েছেন। শনিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বৈশাখী তেল পাম্পের সামনে এ দূর্ঘটনা ঘটে। নিহত চঞ্চলের বাড়ি মহেশপুর উপজেলার ইসলামপুর গ্রামে এবং আহত রবিনের বাড়ি একই উপজেলা বহরামপুর গ্রামে। তারা সম্পর্কে শ্যালক-দুলাভাই। ঘটনার পর জনতা ট্রাকটি আটক করেছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানা যায়, চঞ্চল ও রবিন কালীগঞ্জের চাপরাইল বাজার থেকে ইলেকট্রনিক্স মিস্ত্রির কাজ করে বাড়ি ফিরছিলেন। পথি মধ্যে বৈশাখী তেল পাম্পের সামনে আসলে যশোর থেকে ছেড়ে আসা সার বৌঝাই ১০ চাকার ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে চাকায় পিষ্ট হয়ে চঞ্চল মারা যান। আহত হয় রবিন। পরে ফায়ার সার্ভিস সদস্যরা এসে তাদের উদ্ধার করে। কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্যা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051