ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাক চাপায় রনি ইসলাম (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (৩১ মে) দুপুর সাড়ে ১২ টার দিকে ঝিনাইদহ যশোর সড়কের মোবারকগঞ্জ চিনিকলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রনি রাজশাহীর কাটাখালী পৌরসভার এমাদপুর গ্রামের মনিরুল ইসলামের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মোবারকগঞ্জ চিনিকলের প্রধান ফটকের সামনে রাস্তায় দাঁড়িয়ে মোবাইলে কথা বলছিলেন রনি ইসলাম।
এসময় যশোরগামী একটি ট্রাক তাকে চাপা দিলে গুরুতর আহত হন। ফায়ার সার্ভিসের কর্মীরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক খন্দকার রেজোয়ান উদ দারাইন জানান, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনার কিছুক্ষণ পর তিনি মারা যান। কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্লা জানান, এ ঘটনায় ১৪ চাকার একটা ট্রাক আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051