
বিএনপির ডাকা ৪৮ ঘন্টা অবরোধের সমর্থনে ঝিনাইদহের কালীগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। রোববার দুপুরে নিমতলা এলাকা থেকে মিছিলটি বের করা হয়। সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। বিএনপি নেতা সাইফুল ইসলাম ফিরোজের নির্দেশনায় বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম সাইদুল, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন, জবেদ আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তোফাজ্জেল হোসেন তপন, উপজেলা তাঁতীদলের আহবায়ক আজিজুল ইসলাম বাটুল. উপজেলা যুবদলের আহবায়ক সুজাউদ্দিন পিয়াল, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মৌসুম উদ্দিন শোভন, পৌর ছাত্রদলের আহবায়ক জুয়েল রানাসহ অন্যান্যরা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ বলেন, প্রহসনের নির্বাচন এ দেশের সাধারণ মানুষ মানবে না। দেশের জনগণ অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমুলক নির্বাচন দেখতে চাই। এই অবৈধ তফসিল দেশের মানুষ মানেনি।
ভিন্নবার্তা/এমএসআই